ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপানের সুমিতমো কর্পোরেশন

০৭ অক্টোবর ২০২৫, ০৪:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুমিতমো কর্পোরেশন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুমিতমো কর্পোরেশন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করবে জাপানের সুমিতমো কর্পোরেশন কর্তৃপক্ষ। বৃত্তির জন্য ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে  এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ৪.৮০ পেতে হবে। আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখা (কক্ষ নং- ২১২) থেকে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (www.du.ac.bd)  প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা যাবে। 

এতে আরও বলা হয়,  আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ  আগামী ২০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২১২) জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ২(দুই) কপি রঙিন ছবি, এসএসসি এবং এইচএসসি’র নম্বরপত্র, সার্টিফিকেট, অভিভাবকের আয়ের সনদ এবং বিভাগীয় প্রত্যয়ন পত্র সংযুক্ত করতে হবে।

সদাচরণ, পড়াশুনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।   

সারা দেশে সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থী ৭৫, মিড-ডে মিলের খাবার বরাদ্দ ১৫১ জনের, হিসাব দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬