চাকসু নির্বাচন

ছাত্রদল সমর্থিত প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ভিপি ও দপ্তর সম্পাদক প্রার্থী

০৭ অক্টোবর ২০২৫, ০৬:২৮ PM
চাকসু ভবনে বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনের মনোনয়ন প্রত্যাহার করা দুজন

চাকসু ভবনে বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনের মনোনয়ন প্রত্যাহার করা দুজন © টিডিসি

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাঈদ মো. রেদওয়ান ও দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন সালমান। তারা উভয়ই শাখা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) চাকসু ভবনে বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এই দুই প্রার্থী।

লিখিত বক্তব্যে সাঈদ মো. রেদওয়ান বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন প্রতিটি শিক্ষার্থীর দীর্ঘদিনের স্বপ্ন, আর ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের অংশ হতে পারাটা আমার জন্য ছিল গর্বের বিষয়। ছাত্রদলের সঙ্গে আমার আত্মিক বন্ধন রয়েছে। আমি এই সংগঠনকে হৃদয়ে ধারণ করি এবং সংগঠনের আদর্শ ও সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান করি। তাই, আমার সংগঠন কর্তৃক মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ভাইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, আমি আমার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।’

লিখিত বক্তব্যে সাখাওয়াত হোসেন সালমানও একই বিষয় লিখিত বক্তব্য পাঠ করেন এবং ছাত্রদলের দপ্তর পদপ্রার্থী  তৌহিদুল ইসলামকে সমর্থন জানান। 

দল থেকে কোনো চাপ দেওয়ায় প্রার্থীতা বাতিল করছেন কি না, জানতে চাইলে তারা বলেন, ‘কোনো চাপ নয়, বরং ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। দীর্ঘদিন পর চাকসু নির্বাচনে দলের প্যানেলে মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। কিন্তু প্যানেলে স্থান না পাওয়ায় স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন দলের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

প্যানেলের ভিপি হিসেবে প্রার্থিতা প্রত্যাহার করায় অন্যরা নির্বাচন করবে কিনা জানতে চাইলে তারা জানান, তাদের প্যানেল থেকে শুধু তারাই সরে এসেছেন। বাকিরা নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের একান্ত সিদ্ধান্ত।

উল্লেখ্য, ইতোমধ্যে নির্বাচনের স্থান নির্ধারণ করছে নির্বাচন কমিশন। পাঁচটি অনুষদে ১৫টি হলের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 
  • ১৮ জুলাই ২০২৬
৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে …
  • ১৮ জুলাই ২০২৬
বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর
  • ১৮ জুলাই ২০২৬
বদলির পূর্বে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে কী হবে?
  • ১৮ জুলাই ২০২৬
১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence