রাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি দুপক্ষ, উত্তেজনা

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ PM
রাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি দুপক্ষ

রাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি দুপক্ষ © টিডিসি

আগামী ২৫ সেপ্টেম্বরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ। একপক্ষ ২৫ সেপ্টেম্বরেই নির্বাচন চাইছে, অন্যপক্ষ একে প্রহসনের নির্বাচন বলছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে দুপক্ষই রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। সন্ধ্যার পর থেকে সেখানে একপক্ষ রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই চেয়ে স্লোগান দিচ্ছে। অন্যপক্ষ স্লোগান দিচ্ছে- 'প্রহসনের নির্বাচন মানি না, মানবো না'। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের ভেতরে নির্বাচন কমিশনের সভা চলছে। রাবিতে শিক্ষক লাঞ্ছনা ও প্রাতিষ্ঠানিক সুবিধায় বা পোষ্য কোটা বাতিলের পরিপ্রেক্ষিতে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে রাকসু নির্বাচন করা সম্ভব কি না সে বিষয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। সে কারণেই কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সবাই অপেক্ষা করছেন। 

এ সময় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, তারা ২৫ সেপ্টেম্বরই নির্বাচন চান। তবে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেছেন, অনেক শিক্ষার্থী ইতিমধ্যে বাড়ি চলে যাওয়ায় তিনি চান নির্বাচন হোক পূজার ছুটির পরে। কমপ্লিট শাটডাউনের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে চারটি প্যানেলের স্বতন্ত্র প্রার্থীরাও। 

এই অবস্থায় আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। বিকেলে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিচয়ে অধ্যাপক ড. জে এ এম সাকিলউর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কামাল উদ্দিন প্রেস ব্রিফিং করে জানান, আসন্ন রাকসু নির্বাচনে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। পুরো শিক্ষক কমিউনিটি এই নির্বাচনে সহায়তা করবে বলেও তারা আশা প্রকাশ করেন। 

তবে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শাটডাউন ঘোষণা করা বিএনপিপন্থি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন, শাটডাউনের মধ্যে নির্বাচনের সহযোগিতার বিষয়ে তারা কিছু জানেন না। তাদের কর্মসূচি বলবৎ রয়েছে।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬