ডাকসুর কোষাধ্যক্ষ হলেন ঢাবির ফিন্যান্স বিভাগের প্রধান

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ PM
ডাকসু

ডাকসু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কোষাধ্যক্ষ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেনকে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই মনোনয়ন দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের ৬ (এ) অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীকে ডাকসুর ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ডাকসুর গঠনতন্ত্রের ৬ (এ) অনুচ্ছেদ অনুযায়ী তাকে এ মনোনয়ন দেওয়া হয়। সেই আদেশ পরিবর্তন করে আজ ফিন্যান্স বিভাগের চেয়ারম্যানকে চূড়ান্ত এই মনোনয়ন দেওয়া হলো।

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুলাই ২০২৬
হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত…
  • ১৫ জুলাই ২০২৬
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 
  • ১৫ জুলাই ২০২৬
‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence