জাকসু নির্বাচন

১০নং (ছাত্র) হলের ভিপি আসিফ, জিএস মেহেদী হাসান

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ PM
জাকসু নির্বাচন

জাকসু নির্বাচন © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। হল সংসদের ফল ঘোষণার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এতে ১০নং (ছাত্র) হলের সহসভাপতি (ভিপি) আসিফ, সাধারণ সম্পাদক (জিএস)  মেহেদী হাসান।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৫টা ৪০ মিনিটে সিনেট ভবনে হলগুলোর ফলাফল ঘোষণা করা হয়। এ সময় হলের বিজয়ী প্রার্থীদের  নাম ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার শুরুতে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের রিটানিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান, সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত রয়েছেন। 

ট্যাগ: জাকসু
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬