ধর্ষণের হুমকি দেওয়া সেই ছাত্রের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ PM
ঢাবি লোগো ও আলী হুসেন

ঢাবি লোগো ও আলী হুসেন © টিডিসি সম্পাদিত

ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়া এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে ৬ মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এই শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠলেও বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ধর্ষণের হুমকি দেয়া শিক্ষার্থীকে প্রক্টরের ক্ষমতায় ৬ মাস বহিষ্কার, তদন্তে বাড়বে শাস্তি

বহিষ্কারের পাশাপাশি আলী হোসেনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছিল। পুরাতন কিছু ছবি ও ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে কেউ কেউ তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত বলে অভিযোগ করেন।

তবে এ বিষয়ে তদন্তকারী সত্যানুসন্ধান কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া জানান, ‘আলী হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত—এমন কোনো প্রমাণ আমরা পাইনি। তিনি নিজেও স্বীকার করেছেন যে, তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তদন্তেও তেমন কোনো তথ্য উঠে আসেনি।’

তিনি আরও বলেন, ‘তার যে ছবিগুলো দেখিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে, সেগুলোর বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আর যে স্ট্যাটাসটি তিনি দিয়েছিলেন, তা ক্ষোভের বশে দিয়েছেন বলে দাবি করেছেন এবং তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন।’

উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অপরাজেয় ৭১–অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন আলী হোসেন। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শেষে তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9