মেঘমল্লারকে দেখতে হাসপাতালে ছাত্রদলের জিএস প্রার্থী হামিম

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ PM
মেঘমল্লার বসুকে দেখতে হাসপাতালে ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম

মেঘমল্লার বসুকে দেখতে হাসপাতালে ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বী প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসুকে দেখতে হাসপাতালে গেছেন ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

শেখ তানভীর বারী হামিম লিখেছেন, ‘প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী অসুস্হ মেঘ মোল্লারকে দেখতে হাসপাতালে আজ সকালে।আমি মেঘ দা’র দ্রুত সুস্হতা কামনা করছি।’

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মেঘমল্লারের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে দেওয়া পোস্টে মেঘমল্লার বসু লেখেন—‘অপারেশন থিয়েটারে ঢুকব। দোয়া ও আশীর্বাদপ্রার্থী।’

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না জুলিয়াস সিজার

অপারেশনের আগে পর্যন্তও তিনি শ্রমিক আন্দোলনের পক্ষে সোচ্চার ছিলেন। নীলফামারীর উত্তরা ইপিজেডে মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভে পুলিশি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন—‘নীলফামারিতে শ্রমিক হত্যার বদলা চাই।’

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬