ডাকসু হবেই, প্রয়োজনে হাইকোর্টই স্থগিত করে দেব: জিএস প্রার্থী সাদী

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ PM
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ প্রার্থীরা। আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের পর তারা খবরটি জানার পরপরই নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। ডাকসুর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আল সাদী ভূইয়া বলেছেন, ডাকসু হবেই, প্রয়োজনে হাইকোর্টই স্থগিত করে দেব।

ডাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পর ফেসবুকের এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এ সংক্রান্ত রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬