চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা চলতি সপ্তাহ জুড়ে স্থগিত থাকছে

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ PM
চবি ক্যাম্পাস

চবি ক্যাম্পাস © ফাইল ফটো

স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনায় চলতি সপ্তাহ জুড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পূর্ব নির্ধারিত সকল বিভাগ-ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর), বুধবার (৩ সেপ্টেম্বর) ও  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটের পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হলো।

এর আগে গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। রাতের ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। বেলা ১২টার দিকে দুই নম্বর গেট এলাকায় ফের সংঘর্ষ শুরু হয়। এরপর ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর-সহ সহস্রাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ।

এদিকে, গতকাল সকালে ওইদিনের পূর্ব নির্ধারিত সকল বিভাগ-ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছিল কর্তৃপক্ষ। এরপর রাতে আজকের (সোমবার) পূর্ব নির্ধারিত সকল বিভাগ-ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। ফলে চলতি সপ্তাহ জুড়ে স্থগিত থাকছে বিশ্ববিদ্যালয়টির সব বিভাগের পরীক্ষা।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬