সোমবারের সব পরীক্ষাও স্থগিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

৩১ আগস্ট ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ PM
চবি ক্যাম্পাস

চবি ক্যাম্পাস © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় আগামীকাল সোমবারের সব পরীক্ষাও স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রবিবার সন্ধ্যায় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হলো। 

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত। এতে অন্তত দুইশ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার জেরে আজকের সব বিভাগের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছিল।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬