প্রধান উপদেষ্টার সাথে ভিসি, প্রো-ভিসিদের সাক্ষাৎ, রাকসু নির্বাচন-সমাবর্তন নিয়ে আলোচনা

২৮ আগস্ট ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
প্রধান উপদেষ্টার সাথে ভিসি, প্রো-ভিসিদের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সাথে ভিসি, প্রো-ভিসিদের সাক্ষাৎ © জনসংযোগ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এ সময় রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানও উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে শিক্ষার সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ ও তাদের সমস্যা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলে উপাচার্য তাকে সেসব বিষয়ে অবহিত করেন। এসময় প্রধান উপদেষ্টা উপাচার্যকে সেসব বিষয়ে কিছু পরামর্শ দেন।

প্রধান উপদেষ্টা দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এসময় তারা স্থগিত হয়ে যাওয়া দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬