খালেদা জিয়ার জন্মদিনে ঢাবির টিএসসিতে বেঞ্চের ব্যবস্থা করলেন ছাত্রদল নেতা

১৫ আগস্ট ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM
ঢাবির টিএসসিতে তিনটি বেঞ্চ স্থাপন করেন ছাত্রদল নেতা জিসান (ইনসেটে জিসান)

ঢাবির টিএসসিতে তিনটি বেঞ্চ স্থাপন করেন ছাত্রদল নেতা জিসান (ইনসেটে জিসান) © টিডিসি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণে তিনটি বেঞ্চ স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে তিনটি বেঞ্চের ব্যবস্থা করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের ১নং জয়েন্ট সেক্রেটারি মমিনুল ইসলাম জিসান।

প্রাণবন্ত আড্ডা ও মত বিনিময়ের কেন্দ্র হিসেবে খ্যাত টিএসসি শিক্ষার্থীদের মিলনকেন্দ্র। প্রতিদিন অসংখ্য তরুণ-তরুণী এখানে মেতে ওঠেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আলোচনায়। শিক্ষার্থীদের এই অবসর মুহূর্তগুলোকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবং বন্ধুত্ব ও সহমর্মিতার আবহকে আরও দৃঢ় করতে এই বেঞ্চ স্থাপন করা হয় বলে জানান এ ছাত্রদল নেতা। 

এ উদ্যোগ প্রসঙ্গে মমিনুল ইসলাম জিসান বলেন, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র। এখানে আসা শিক্ষার্থীরা যেন স্বস্তিতে সময় কাটাতে পারে এই ভাবনা থেকেই এই ছোট্ট প্রয়াস। আমরা চাই, এই বেঞ্চ হোক নানান মত ও পথের মিলনের প্রতীক, মুক্তচিন্তার আশ্রয়। এই উপলক্ষ্যে আমরা আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষে হচ্ছে দুপুরে
  • ০৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
গোল্ডেন বুট জিতলেন মেসি
  • ০৮ নভেম্বর ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী…
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতৃত্বে সালাম-রবিন, পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলও
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950