ছাত্রদলে গেস্টরুম কালচার, হল দখলের রাজনীতি বিলুপ্ত: রাকিব

১৫ জুলাই ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০১:৩৫ AM
‘গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

‘গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা গেস্টরুম কালচার, হল দখলের রাজনীতি, ব্যক্তিগত শোডাউনের রাজনীতি সব ধরনের আগের কালচার বিলুপ্ত করতে সক্ষম হয়েছি। এ বছরে ছাত্রলীগের এসব কালচার বিলুপ্তে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রদল।’

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ছাত্রদল কর্তৃক ‘গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ছাত্রদল সভাপতি বলেন, ‘কেউ বলতে পারবে না আমরা জোর করে ছাত্রদলের কর্মসূচিতে তাদের নিয়ে আসি। যারা আসে তারা স্বতঃস্ফূর্তভাবে আসে এবং যারা বিশ্বাস রাখে, আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল একক ভূমিকা রাখতে পারবে, তারাই এই কর্মসূচিতে আসে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে নোংরা স্লোগান দেওয়া হলো। কিন্তু বাংলাদেশের কোথায় মব হয়নি। তারেক রহমানের নির্দেশ ছিল ধৈর্য ধরার। আমরা ধৈর্য ধরেছি। তবে এগুলো যদি অব্যাহত থাকে, তবে ছাত্রদল বসে থাকবে না। যে ভাষায় জবার দিতে হয় সেই ভাষায় জবার দেওয়া হবে।’

‘ইত্যাদি’ দেখতে এসে মোবাইল হারালেন শতাধিক দর্শক!
  • ০৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
  • ০৮ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯
  • ০৮ নভেম্বর ২০২৬
চতুর্থ দিনের শুরুটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
যুবদল নেতাকে গালাগাল করায় পদ হারালেন ছাত্রদল নেতা
  • ০৮ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর, বরখাস্ত সহকারী শ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950