ছাত্রদল কোন প্রেশার দিয়ে দাবি আদায় করবে না: ছাত্রদল সভাপতি 

ঢাবি ভিসির পদত্যাগের ব্যাপারে
১৫ মে ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
বক্তব্য দিচ্ছেন রাকিবুল ইসলাম রাকিব

বক্তব্য দিচ্ছেন রাকিবুল ইসলাম রাকিব © টিডিসি ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভিসি-প্রক্টরের পদত্যাগ ব্যাপারে যে দাবি উঠেছে এটি তারা বিবেচনা করবেন। ছাত্রদল কোন প্রেশার দিয়ে দাবি আদায় করবে না। 

বৃহস্পতিবার (১৫ মে) সাম্য হত্যা বিচার ও ভিসি প্রক্টরের পদত্যাগের দাবিতে ঢাবির ভিসির বাসভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ছাত্রদল মব সংস্কৃতিতে বিশ্বাসী নয়। আমরা সাম্যের খুনিদের সাথে কোন মব করিনি‌। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো স্পষ্ট করেনি যে গ্রেফতার হ‌ওয়া তিনজন‌ই সাম্য হত্যার সাথে সরাসরি জড়িত। আমাদের দুই দিন ধরে কর্মসূচি চলছে। ভিসি ও প্রক্টরের দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকা মাদকের আখড়ায় পরিণত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে। তারা কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। 

রাকিব আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যার দায় তাদের না তাহলে এটি একটি ভ্রান্ত ধারণা । এই হত্যাকাণ্ডের দায় অবশ্য‌ই তাদের নিতে হবে‌। 

ইসলামী ছাত্র সংগঠনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি মনে করি তারা একটি মুনাফিক দল। কেননা তারা সামাজিক মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে। যারা সাম্যের খুনি হিসেবে একজনকে শ্রমিক দলের সম্রাট হিসেবে প্রচার করছে‌। আসলে এক‌ই গ্রামের দুইজন সম্রাট। গ্রেফতার হ‌ওয়া সম্রাট আর শ্রমিকদলের সম্রাট একজন নয়। তারা কতটুকু মুনাফিক হলে এমন প্রোপাগান্ডা চালাচ্ছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার পরীক্ষা ঠেকাতে গিয়ে মারধরের শিকার গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থী

এ সময় কয়েকটি দাবি তিনি তুলে ধরে বলেন, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সাম্য হত্যার পিছনে সঠিক খুনিদের গ্রেফতার করতে হবে সিসিটিভি দেখে। সাম্য হত্যার বিচারের দাবিতে আমরা রাজপথে থাকবো। সেই সাথে ছাত্রলীগের হামলার বিচার করতে হবে।

বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬