জুলাই শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

১৭ জুলাই ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ১০:৪০ AM
বৃক্ষরোপণ কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল

বৃক্ষরোপণ কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে তারা।

বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছসহ মোট ১০০টি চারা রোপণ করে তারা। এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

এসময় জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, শহীদের সম্মানার্থে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এর মধ্যে দিয়ে শহীদের আত্মত্যাগকে স্মরণ করা হয়েছে। এ ধরনের সামাজিক কাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল চলমান রাখবে।

কর্মসূচিতে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাই -আগস্ট গনঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। ক্যাম্পাসে ভবন নির্মাণের নামে সবসময় গাছ কাটা হয়। কিন্তু সেই অনুপাতে নতুন গাছ লাগানোর বিষয়টি পালন করা হয়না। ছাত্রদল পরিবেশের ভারসাম্য রক্ষায় সবসময় তৎপর, ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচি সামনের দিনেও অব্যাহত থাকবে।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9