আ.লীগ নিষিদ্ধে জাবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

১০ মে ২০২৫, ১০:৫০ PM , আপডেট: ১১ মে ২০২৫, ০২:৩২ AM
শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ © টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধে আনন্দ মিছিল করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১০ মে) রাত ১২ টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে আনন্দ মিছিল করেন তারা।

সরেজমিনে দেখা যায়, রাতে আ.লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে ছাত্র হল থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করে গোবিন্দগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছায়। সেখানে তারা সরকার ও ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে 'ওয়ান, টু, থ্রি, ফোর, আওয়ামী লীগ নো মোর', 'আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না", "মুক্ত, মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত" সহ নানান স্লোগান দিতে থাকে তারা। মিছিল শেষে উপস্থিত ছাত্রদের মাঝে মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য মুরসালিন ইসলাম ও মামুনুর রশীদ। 

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে জাতিকে বিপথে পরিচালনা করা ও জুলাই বিপ্লবে হত্যাকারী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া সময়োপযোগী ও সুবিচার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন তারা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক লিটন আকন্দ বলেন, ‘আওয়ামী লীগকে সাময়িক নয়, পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। যেটা গণমানুষের আকাঙ্ক্ষা। আওয়ামী লীগের কবর রচিত করে ফ্যাসিবাদের বিলুপ্ত করতে চায় ছাত্র জনতা।’

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬