ঢাবির হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪ জুলাই ২০২৫, ১০:০৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:২৮ PM
ঢাবির জগন্নাথ হলের একাংশ

ঢাবির জগন্নাথ হলের একাংশ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সঞ্জু বাড়ই নামে এক শিক্ষার্থীর হলের ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হলটির নবনির্মিত রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।

জানা যায়, সঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

রাখাল রায় নামে হলটির এক শিক্ষার্থী বলেন, আজ ভোর আনুমানিক সাড়ে ৫টা বা ৬টার দিকে জগন্নাথ হলের ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থী সঞ্জু বাড়ই।

সাব্বির আহমেদ নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নৃবিজ্ঞান বিভাগের ছাত্র সাঞ্জু মারা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পাল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আনুমানিক ৫টা ৩৬ মিনিটে একজন ক্লিনার তার কাজ করতে গিয়ে তাকে (সঞ্জু) লাফ দিতে দেখে। পরবর্তীতে তা দারোয়ানকে জানালে সে আমাকে অবগত করে এবং অন্যান্যদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি ও হলের হাউজ টিউটরাও মেডিকেলে চলে যাই। তখন ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা প্রথমে তার পরিচয় শনাক্ত করতে পারছিলাম না। পরবর্তীতে শাহবাগ থানা থেকে পুলিশ এসে তার পকেট থেকে একটা নৃবিজ্ঞান বিভাগের প্রশ্ন পায়। তারপর আমরা তার বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে তার পরিচয় জানতে পারি সে ওই বিভাগের শিক্ষার্থী।

আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, সঞ্জুর সহপাঠীদের কাছ থেকে জানা যায়, তার একটি অ্যাফেয়ার (প্রেমের সম্পর্ক) ছিল। সেটা নিয়ে সমস্যার কারণে কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। তার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারি গত দুইদিন ধরে সে হলে থাকে না। তার এক বাল্যবন্ধুর বাসায় থাকতো। সেখান থেকে এসে আজ হলের ছাদ থেকে সে লাফ দেয়।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬