মায়ের সঙ্গে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

০৬ জুন ২০২৫, ১২:৩০ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে ফুল গাছ কেটে ফেলায় মায়ের সাথে অভিমান করে সুমাইয়া বিথী (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের শিববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত  বিথী স্থানীয় বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে এবং একটি হাফেজি মাদরাসার শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বাড়ির আঙিনা পরিষ্কার করতে গিয়ে মা হালিমা বেগম কয়েকটি ফুল গাছের চারা কেটে ফেলায় মায়ের উপর অভিমান করে কান্নাকাটি শুরু করে বিথী। মা নতুন করে ফুল গাছ লাগিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেও তার অভিমান ভাঙেনি। সে পরিবারের অজান্তে ঘরের মাচায় গিয়ে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কোথাও না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে বিথীর মা মাচায় গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে বিথীকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

বিথীর মা হালিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সামান্য ফুল গাছের জন্য মেয়েটি এমন করবে তা কখনোই ভাবিনি। বলেছিলাম ওকে নতুন করে গাছ লাগিয়ে দেব। কিন্তু আমার কথা শুনলো না। ভীষণ অভিমান নিয়ে আমাদের ছেড়ে চিরতরে চলে গেল।’

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬