ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা, ৩ দিন পর মেডিকেল ছাত্রের মৃত্যু

২৫ মে ২০২৫, ০১:৪১ AM , আপডেট: ২৫ মে ২০২৫, ০২:২৬ PM
সজীব বাড়ৈ

সজীব বাড়ৈ © সংগৃহীত

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের সজীব বাড়ৈ নামের এক শিক্ষার্থী ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। শনিবার (২৪ মে) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার।

সজীব বাড়ৈ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা সুধীর রঞ্জন বাড়ৈর ছেলে। তার সহপাঠী ও শিক্ষকরা জানিয়েছেন, পড়ালেখায় পিছিয়ে পড়াসহ নানা কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার জানান, “মানসিকভাবে বিধ্বস্ত হয়ে কিছুদিন আগে সজীব শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাকে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা পাঠানো হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বিকেলে তার মৃত্যু হয়েছে।”

শের-ই-বাংলা মেডিকেলের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আজিম জানান, “সজীবের ব্যাচমেটরা বর্তমানে ইন্টার্নশিপ করছে, অথচ তিনি এখনও তৃতীয় বর্ষে। এই পিছিয়ে পড়া ও অ্যাকাডেমিক চাপ তাকে মানসিকভাবে অসুস্থ করে তোলে।”

আজিম আরও জানান, বৃহস্পতিবার রাতে ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার চেষ্টা করেন সজীব। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সজীবের কাছ থেকে একটি ‘নোট’ পাওয়া গেছে বলেও জানান আজিম। নোটে লেখা ছিল “নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।”

বেসরকারি খাতে সময়োপযোগী বেতনকাঠামো ও ঘণ্টাভিত্তিক ন্যূনতম …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এবার নতুন আরেক জেলার দুই ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি, পেছালেন জ্যোতি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩৫ কর্মকর্তা নিয়োগে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬