ডাকসু নির্বাচন

ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে রিটার্নিং কর্মকর্তারা

২২ জুন ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ১১:০১ AM
ডাকসু ভবন ও ঢাবি লোগো

ডাকসু ভবন ও ঢাবি লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে চিফ রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (২৬ জুন) দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর আগে আগামী মঙ্গলবার (২৪ জুন) হলের প্রভোস্টদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

আজ রবিবার (২২ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত চিফ রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় চিফ রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন হলের প্রভোস্টদের সঙ্গে মতবিনিময় করবেন।

আগামী বৃহস্পতিবার (২৬ জুন)  দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (উন্নয়ন অধ্যয়ন বিভাগ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ) (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ), অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ) এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9