ঈদে মুসলিম-অমুসলিম শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন চবি শিবিরের

০৫ জুন ২০২৫, ০১:৫৬ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
ইদুল আজহা উপলক্ষ্যে মধ্যাহ্নভোজের আয়োজন চবি শিবিরের

ইদুল আজহা উপলক্ষ্যে মধ্যাহ্নভোজের আয়োজন চবি শিবিরের © সংগৃহীত

আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানরত মুসলিম-অমুসলিম শিক্ষার্থীদের জন্য ঈদের দ্বিতীয় দিন দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির। ক্যাম্পাসে অবস্থানরত সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এমন আয়োজন সংগঠনটির।  

বুধবার (৪ জুন) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভূঁঞা বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন। পাশাপাশি এ বিষয়ে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার অফিসিয়াল ফেসবুক পেইজেও এ বিষয়ে জানানো হয়। 

ইসহাক ভূঁঞা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানরত মুসলিম-অমুসলিম শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চারটি হলে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। মুসলিম পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য যথাক্রমে সোহরাওয়ার্দী হল ও শামসুন্নাহার হল এবং অমুসলিম পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল ও বেগম ফয়জুন্নেছা হলে এই ভোজের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: একটি পদে বদলির জন্য এক কোটি টাকা অফার পেয়েছিলাম: শিক্ষা উপদেষ্টা

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম বলেন, পরীক্ষা, দূরত্ব ও আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে না। তাই ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের দ্বিতীয় দিন (রবিবার) আমরা মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। এ আয়োজনে মুসলিম-অমুসলিম সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

তিনি আরো বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি ঈদের দিন হলে থাকা শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করতে। আশা করি প্রশাসন শিক্ষার্থীদের জন্য ভালো আয়োজন করবে।

 

গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেলেন পুতিন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬