অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম চবি শিবির নেতা

২৬ মে ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০২:৩১ PM
প্রথম শ্রেণীতে প্রথম হওয়া শিবির নেতা সাঈদ বিন হাবিব

প্রথম শ্রেণীতে প্রথম হওয়া শিবির নেতা সাঈদ বিন হাবিব © টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব অনার্সের ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। রবিবার (২৫ মে) ইতিহাস বিভাগের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

জানা গেছে, সাঈদ বিন হাবিব অনার্সের প্রথম বর্ষে  সিজিপিএ পান ৩.৭৯, দ্বিতীয় বর্ষে ৩.৫০, তৃতীয় বর্ষে ৩.৬৯ এবং চতুর্থ বর্ষে ৩.৬৯। তার স্নাতকে সম্মিলিত ফলাফল হলো ৩.৬৮। 

এ বিষয়ে সাঈদ বিন হাবিব বলেন, ‘সব কৃতজ্ঞতা মহান আল্লাহ তায়ালার প্রতি, যিনি তার অফুরন্ত রহমত, দয়া, সাহায্যের মাধ্যমে আমাকে এই সম্মান অর্জনের তৌফিক দিয়েছেন। আমার পরম শ্রদ্ধেয় আব্বু-আম্মুর নিরন্তর দোয়া, সম্মানিত শিক্ষকদের অমূল্য পরামর্শ, আর প্রিয়জনদের অনুপ্রেরণা, উৎসাহ আমাকে সহায়তা করেছে। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আরও পড়ুন: নোবিপ্রবিতে আ.লীগ আমলে চাকরিচ্যুত ৭ শিক্ষক-কর্মকর্তা ফিরলেন স্বপদে

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সরকারের অর্থায়নে পড়াশোনা করেছি। বাংলাদেশে পড়াশোনার খরচ হিসেবে নামমাত্র খরচে পড়াশোনা শেষ করেছি। সরকার এই অর্থের যোগান দিয়েছে বাংলাদেশের মেহনতি কৃষক, শ্রমিক, অসংখ্য দরিদ্র ভাই-বোনদের ট্যাক্সের টাকায়।

সে হিসেবে পড়াশোনার শেষে আমি বাংলাদেশের সকল জনগণের কাছেও দায়বদ্ধ। আল্লাহ তায়ালা আমাকে দিয়ে যেন এই প্রিয় মাতৃভূমির উপকারে কাজে লাগায় আল্লাহর কাছে সেই দোয়া করছি। পাশাপাশি কর্মজীবনে আমি যেন একজন সৎ,  দুর্নীতিমুক্ত মানুষ হয়ে জীবিকা নির্বাহ করতে পারি এজন্যও আল্লাহর কাছে দোয়া করছি।

তিনি আরও বলেন, ‘আমার রেজাল্ট অর্জনে অবশ্যই ছাত্রশিবির ভূমিকা পালন করেছে। আমার দায়িত্বশীল ভাইয়েরা সবসময় আমাকে উৎসাহ করেছেন। বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্ব পালন করি বিধায়, প্রায়শই অ্যাকাডেমিক কাজে আমাকে কাজ থেকে ছুটি দিয়েছেন। ভাইদের দোয়া, উৎসাহ ছিলো। সবমিলিয়েই আল্লাহ কবুল করেছেন।’

মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আট…
  • ০২ নভেম্বর ২০২৬
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে
  • ০২ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার হওয়ার পর সবার ট্রেনিং আছে, ওরিয়েন্টেশন ছাড়াই…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক
  • ০২ নভেম্বর ২০২৬