চবির পঞ্চম সমাবর্তনে ৭৫ জনকে পিএইচডি-এমফিল ডিগ্রি প্রদান

১৪ মে ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৭:৩৫ PM
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের পিএইচডি-এমফিল ডিগ্রি প্রদান করা হয়

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের পিএইচডি-এমফিল ডিগ্রি প্রদান করা হয় © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে ৪২ জনকে ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ও ৩৩ জনকে মাস্টার্স অব ফিলোসোফি (এমফিল) ডিগ্রি প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ২২ হাজার ৬৮৬ জন অংশগ্রহণ করেছেন। এটিই দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশ মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

‎কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫, হাসপাতালে ভর্ত…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও ১০ শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে স্থাপন-পাঠদানের অনুমতি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘আওয়ার শেরপুর’ অ্যাপের উদ্বোধন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নারীর পোশাক পরা স্বামীর মরদেহ ঝুলছিল গাছে, অর্ধনগ্ন স্ত্রীর…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নবীনবরণের কনসার্টে সংঘর্ষ: ক্ষমা চাইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬