বাড়িতে যাওয়া ঢাবি শিক্ষার্থীদের ১৬ পরামর্শ দিলেন সহকারী প্রক্টর

০২ জুন ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০৯:৫৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইনসেটে সহকারী প্রক্টর রফিকুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইনসেটে সহকারী প্রক্টর রফিকুল ইসলাম © টিডিসি সম্পাদিত

পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। ইতোমধ্যে ঈদ উদ্‌যাপন করতে বাড়িতে যাওয়া শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বাড়ি যাওয়া ঢাবি শিক্ষার্থীদের ১৬ পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর রফিকুল ইসলাম। আজ সোমবার (২ জুন) ফেসবুকে নিজ আইডিতে এক স্ট্যাটাসে এ পরামর্শ দেন তিনি। 

তার পরামর্শগুলো হুবহু তুলে ধরা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীরা আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা পালনের জন্য যারা বাড়িতে গিয়েছেন তাদের জন্য আমার কিছু কথা...

১. বাড়িতে অবস্থানকালে আপনাদের সকল আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা; ২.যেসব সম্মানীয় শিক্ষকদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন তাদের সাথে যোগাযোগ করা এবং অন্যদের জন্য দোয়া করা; ৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আপনার সমবয়সি যেসব বন্ধুরা এলাকা অবস্থান করে তাদের সাথে যোগাযোগ করা; ৪.  স্কুল কলেজ মাদ্রাসার যেসব ছোট ভাইবোনেরা আছে তাদেরকে বড় হওয়ার স্বপ্নের কথা বলে আসা; ৫. এলাকায় ছোটখাটো ঝগড়াঝাঁটি থাকলে তা সমাধানের চেষ্টা করা। 

আরও পড়ুন: শিক্ষায় বরাদ্দের বড় অংশ ব্যয় হয় এমপিও ও বেতন-ভাতায়: অর্থ উপদেষ্টা

৬. সমবয়সি বা কিছুটা সিনিয়র,  কিছুটা জুনিয়র যারা বিভিন্ন দল মতের সাথে জড়িত তাদের সাথে নিজ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে আলোচনা করা; ৭. ভিশনারি ছেলে মেয়েদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আসা পর্যন্ত আপনারা যে জার্নি করেছেন তা গল্প করা; ৮. এলাকার ক্লাব সহ যত কালচারাল এবং কমন জায়গাগুলো আছে সেখানে যথাসাধ্য ভূমিকা রাখা; ৯. আপনি যে ধর্মেরই হন আপনার কমিউনিটির মানুষদেরকে ধর্ম পালনের ব্যাপারে যথাসাধ্য উৎসাহ প্রদান; ১০. আপনারা জুলাই বিপ্লব দেখেছেন অথবা বিশ্ববিদ্যালয়ে এসে এর গল্প শুনেছেন - এগুলো অনুজ এবং অগ্রজদের সাথে শেয়ার করা; ১১.  গ্রামের যারা সম্ভাবনাময়  ছেলে মেয়ে তাদের বাসায় যাওয়া এবং প্রাক্টিক্যালি তাদের অ্যাকাডেমিক খোঁজখবর নেওয়া।

১২. আপনারা সুবাসিত ফুলের মত। অনেক ভালো চিন্তা করতে পারেন। অনেক স্বপ্ন বুনতে পারেন। আপনার সুবাস এলাকার মানুষদেরকে বিলানোর চেষ্টা করা; ১৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানুষ যত বড় মনে করে তার চাইতেও অনেক বেশি সেবা করে আসা; ১৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কে নিয়ে নেতিবাচক কোন আলোচনায় যুক্তিসহকারে সঠিক কথাগুলো উপস্থাপন করা; ১৫.  'ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পুরো বাংলাদেশকে দেখা যায়'  এজন্য আপনাদের কাজ যেন সে রকম হয়; ১৬. সর্বোপরি  এমন কাজ করবেন এলাকার মানুষেরা যেন অপেক্ষা করে আপনি আবার কবে আসবেন। আল্লাহ তাআলা সকলকে শান্তিতে এবং নিরাপদে রাখুন।

ট্যাগ: ঢাবি
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9