স্বপ্নপূরণে মেস-হোস্টেলেই কাটবে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ঈদ

০২ জুন ২০২৫, ০৯:৫৯ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল-আজহা। এ উৎসবকে কেন্দ্র করে ১ জুন (রবিবার) থেকে ১৯ জুন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ১৯ দিন ছুটি থাকবে। এ ছুটির আমেজ ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসজুড়ে। দলে দলে বাড়ি ফিরছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তবে একদল স্বপ্নবাজ শিক্ষার্থী এই ঈদেও থেকে যাবেন ক্যাম্পাসে কিংবা আশপাশের মেস-হোস্টেলে।

ঈদের পরে চাকরির পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল থাকায় বাড়িতে যাচ্ছেন না তারা। ফলে তারা পরিবার ছাড়াই ক্যাম্পাসে ঈদ উদ্‌যাপন করবেন। নিজেদের স্বপ্নপূরণে নাড়ির টান উপেক্ষা করে ঈদুল-আজহায়ও বাড়ি ফিরছেন না বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। জীবনযুদ্ধে টিকে থাকতেই তাদের এ সিদ্ধান্ত। 

ঈদের পরে চাকরির পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল থাকায় বাড়িতে যাচ্ছেন না তারা। ফলে তারা পরিবার ছাড়াই ক্যাম্পাসে ঈদ উদ্‌যাপন করবেন। নিজেদের স্বপ্নপূরণে নাড়ির টান উপেক্ষা করে ঈদুল-আজহায়ও বাড়ি ফিরছেন না বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। জীবনযুদ্ধে টিকে থাকতেই তাদের এ সিদ্ধান্ত। 

এসব শিক্ষার্থীর পড়াশোনার সুবিধার্থে ছুটি থাকাকালীন কেন্দ্রীয় লাইব্রেরি খোলা রাখবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পরিবার ছেড়ে এভাবে ক্যাম্পাসে ঈদ উদ্‌যাপন করার অনুভূতি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী মো. আশিক বলেন, ইতোমধ্যে বিসিএসের সার্কুলার দিয়েছে। এতে ভালো ফলাফল করার আশায় ঈদে বাড়ি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সত্যি বলতে, বাড়িতে সময় চলে যায়। ফলে পড়ালেখা থেকে দূরত্ব তৈরি হয়। এখন সিদ্ধান্ত নিয়েছি, বিসিএস পরীক্ষা শেষ করে বাড়িতে যাব। সাধারণত পরিবার ছাড়া ঈদের আনন্দ নেই বললেই চলে, সেজন্য খারাপ তো লাগবেই, এটাই স্বাভাবিক।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী ইব্রাহীম বলেন, ‘এবার ঈদের আগে ও পরে কয়েকটি চাকরির পরীক্ষা থাকায় বাড়িতে যাচ্ছি না। এবারের ঈদ হলেই করব। পড়াশোনা এখন প্রায় শেষের দিকে, এখন চাকরির প্রয়োজন। পরিবার ছেড়ে বাইরে ঈদ করতে কিছুটা খারাপ লাগলেও প্রয়োজনের তাগিদে এটা মানিয়ে নিতে হচ্ছে।’

আরও পড়ুন: ১৯ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রম ও ভর্তির আবেদন ৫ জুনের মধ্যে

চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী মো. রাকিবুল হাসান রাকিব বলেন, ‘ঈদ মানে আনন্দ। কিন্তু আমাদের মতো চাকরিপ্রত্যাশীদের জন্য আনন্দ একটি চাকরি নিজের করে নেওয়ার মধ্যেই। চাকরির পরীক্ষায়  এগিয়ে থাকার জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। তবে পরীক্ষা শেষ হলে বাড়ি যাব। পরিবার ছাড়া আমার এই প্রথম ঈদ কাটবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। যেটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা।’

শুধু তারা নন, এই ঈদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর বাড়ি ফেরা হবে না। তাদের ঈদের দিনটি ক্যাম্পাসের আঙিনায় নতুন কোনও এক মেসের বারান্দায় কেটে যাবে।

শুধু চাকরিপ্রত্যাশী নয়, সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় বাড়িতে ফেরা হবে না আরও অনেকের। শিক্ষার্থী মো. মাহি বলেন, ‘ইতোমধ্যে আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে দুটি পরীক্ষা শেষ হলো, বাকি পরীক্ষা গুলো ছুটির পর হবে। পরীক্ষার প্রস্তুতি যাতে ভালোভাবে নেওয়া যায়, সেজন্য বরিশালে থাকা। শিক্ষকরা আমাদের সেশনজট এড়ানোর জন্য পরীক্ষা দ্রুত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9