ডাকসুর দাবিতে অনশনরত দুই ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

২৩ মে ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
ডাকসুর দাবিতে অনশনরত দুইজনের শারীরিক অবস্থার অবনতি

ডাকসুর দাবিতে অনশনরত দুইজনের শারীরিক অবস্থার অবনতি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন গঠন ও দ্রুত রোডম্যাপ দেওয়া ,সাম্য হত্যার দ্রুত বিচার, এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি অনশনকারী তিনজনের মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার (২৩ মে ) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনশনকারীদের সাথে দীর্ঘ আলোচনা করে অনশনকারী দুইজনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়। কিন্তু অনশন তারা ভাঙেনি।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করে অনশনকারীদের এটা বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা ডাকসু নিয়ে কাজ করছি। আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা কার্যক্রম চালু রেখেছি। কিন্তু ১৩ তারিখ রাতে সাম্য হত্যার ঘটনায় আর আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হয় নি। আগামীকাল আমাদের মিটিং রয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি যে মিটিংয়ে ডাকসু ও অন্যান্য দাবি নিয়ে আলোচনা করা হবে।

তিনি আরো বলেন, তারা এখনো অনশন ভাঙেনি। একজন গ্ৰায় ৫১ ঘণ্টা ধরে, অন্যজন প্রায় ২৪ ঘণ্টা ধরে অনশন করার কারণে শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পরে। তাই চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, টেনে তুললেন …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩৭৩৫ কোটি টাকা ঋণ দিচ্ছে …
  • ০৭ নভেম্বর ২০২৬
কার্যালয়ের সামনেই বিএনপি কর্মীদের ওপর আ.লীগের হামলা, ৩ জনের…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাবির কোনো শিক্ষার্থী স্বজ্ঞানে শিবিরকে ভোট দিতে পারে, বিশ্…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950