জাবি শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের ভ্যাকসিন এসএমএস, ব্যক্তিগত তথ্য নিয়ে নিরাপত্তা শঙ্কা

১৬ মে ২০২৫, ০৯:৩৭ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নাম্বারে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচির এসএমএস (খুদে বার্তা)পাঠিয়েছে জাবি শাখা ছাত্রদল। আজ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মেসেজ পাঠিয়েছেন তারা। মেসেজ পাওয়ার পরই শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। 

ইংরেজিতে লেখা ওই খুতে বার্তায় বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। ২১ মে-এর ভেতর রেজিস্ট্রেশনের জন্য একটি অনলাইন ফর্মের লিংকও দেওয়া হয় খুদে বার্তায়।

আরও পড়ুন: স্কুল-কলেজে ভর্তির সময় জেন্ডার আর ধর্ম ঘরটা থাকা কি জরুরি?

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্রসংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, বিশ্ববিদ্যালয় কারা চালাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য কি প্রশাসন বেঁচে দিচ্ছে? আমার বিশ্ববিদ্যালয়ে দেওয়া ফোন নাম্বারে মেসেজ এলো এই প্রোগ্রামের। পরে খোঁজ নিয়ে দেখলাম, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর কাছেই গিয়েছে। যে নাম্বার আমরা ভর্তি হওয়ার সময় ব্যবহার করেছিলাম সেই নাম্বারে এই মেসেজ এসেছে। একটা রাজনৈতিক দলের হাতে শিক্ষার্থীদের এই তথ্য কারা তুলে দিলো? আমাদের এই প্রাইভেসি রক্ষার দায়িত্ব তো প্রশাসনকে আমরা দিয়েছিলাম। প্রশাসন এটা কীভাবে কারো হাতে এটা তুলে দিলো? আমরা কীভাবে নিশ্চয়তা পাব যে প্রশাসন আমাদের অন্য আরো যাবতীয় তথ্য বিক্রি করে দেয় নাই! 

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তারেক আহমেদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, একজন ভিসি যদি একটি ছাত্র সংগঠনের কাছে সকল শিক্ষার্থীর তথ্য দিয়ে দেয়, তাহলে আমরা উনার কাছ থেকে কীভাবে একটি সুষ্ঠু জাকসু পাব?

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, শিক্ষার্থীদের নাম্বার পেতে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে কোনো সহায়তা গ্রহণ করি নাই। আমরা ছাত্রদলের ব্যক্তিগত উদ্যোগে তথ্য সংগ্রহ করেছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর সাথে কথা হয় দ্য ডেইলি ক্যাম্পাসের। তারা সবাই জানিয়েছেন যে নাম্বারে ভ্যাক্সিনেশনের এসএমএস এসেছে তা ভর্তির সময় দেওয়া নম্বর।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬