৬৫ বছর পর বাবার মাস্টার্সের ফলাফল খুঁজে পেলেন ছেলে ঢাবি উপাচার্য

০৭ মে ২০২৫, ০২:১৯ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৩ PM
বাবার মাস্টার্সের ফলাফল হাতে ছেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

বাবার মাস্টার্সের ফলাফল হাতে ছেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান উপাচার্য প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, যার বাবা ড. শফিক আহমদ খানও ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। ১৯৬০ সালে তার বাবা পড়াশোনা করেছেন ঢাবির প্রাণরসায়ন বিভাগে, অর্জন করেছেন প্রথম শ্রেণীতে প্রথম স্থান। দীর্ঘ ৬৫ বছর পর তার বাবার মাস্টার্স পরীক্ষার ফলাফল খুঁজে পেয়েছেন তিনি।

বুধবার (৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগময় স্ট্যাটাসের তার বাবার ফলাফল খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন ঢাবি উপাচার্য।

অধ্যাপক নিয়াজ স্ট্যাটাসে লিখেছেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরানো আর্কাইভাল রেকর্ড থেকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় অনেক চেষ্টার পর আমার বাবার ১৯৬০ সালের বায়ো-কেমিষ্ট্রি বিভাগে মাস্টার্স পরীক্ষার ফলাফল খুঁজে পেলাম। তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। ফজলুল হক মুসলিম হলে সংযুক্ত ছিলেন। সন্তান হিসেবে ভালো লাগছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা।'

জানা গেছে, ড. শফিক আহমদ খান পরবর্তীতে ইউরোপের সারায়েভো বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশনসহ ডি.এস.সি ডিগ্রী লাভ করেন। পরে বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদ (বিসিএসআই আর)-এ বৈজ্ঞানিক কর্মকর্তা রূপে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে পাকিস্তানের সুপিরিয়র  ফরেস্ট সার্ভিস ও বিসিএস (বন)-এ যোগদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৩ আগস্ট ২০২৬
শুরুতেই বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ বিদ্যালয়কে শোকজ
  • ২৩ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টি আভাস  
  • ২৩ আগস্ট ২০২৬
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬