বিদেশে পড়তে ১০ লাখ টাকা ঋণ, ঢাবি অধ্যাপক বললেন— ‘এর চেয়ে খারাপ সিদ্ধান্ত হতে পারে না’

১৪ মার্চ ২০২৬, ০৫:১২ PM
ড. কামরুল হাসান মামুন

ড. কামরুল হাসান মামুন © সংগৃহীত

বিদেশে পড়তে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার বিষয়টিকে খারাপ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ড. কামরুল হাসান মামুন বলেন, বিদেশে পড়তে গেলে জামানত ছাড়াই ১০ লক্ষ টাকা ব্যাংক লোন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। এর চেয়ে খারাপ সিদ্ধান্ত আর হতে পারে না।’ 

তিনি বলেন, ‘এমনিতেই এই দেশ থেকে প্রচুর ছেলেমেয়ে নিজ খরচে পড়তে গিয়ে আর ফিরে আসছে না। ব্রেইন ড্রেইনের এইটা একটা বড় কারণ। এর পরিবর্তে দেশের শিক্ষার মান ভালো করুন আর যারা বিশ্ববিদ্যালয়ে পড়বে তাদের জন্য জামানত ছাড়া সুদবিহীন লোন দিন, মেধাবীদের নিড বেসড স্কলারশিপ দিন। আর্থিক অনটনকে জিম্মি করে কারো ভবিষ্যৎ জীবন যেন কেউ নষ্ট করতে না পারে সেই ব্যবস্থা করা হবে আসল কাজ।

আবাসিক হলে একটি সিটের জন্য কোন শিক্ষার্থী যেন আবাসিক হলে টর্চারের শিকার হতে না হয় সেই ব্যবস্থা করেন। কাউকে যেন জোর করে মিটিং মিছিলে নিতে না পারে সেই ব্যবস্থা করেন। শিক্ষার্থীরা যেন মাথা উঁচু করে মেরুদন্ড সোজা করে লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা করেন। আর্থিক দুর্দশায় ভুগলে লেখাপড়া যেমন হয় না তেমনি সেই দুর্দশাকে জিম্মি করে নানা জনে নানাভাবে তাদের ব্যবহার করে তাদের ভবিষ্যৎ নষ্ট করে।’

ট্যাগ: ঢাবি
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬