ঢাবিতে স্থায়ী বহিষ্কৃত ৭ শিক্ষার্থীর পুনর্ভর্তি অনুমোদন

২৫ এপ্রিল ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কৃত সাত শিক্ষার্থীকে পুনরায় ভর্তির অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, গত ২০২০ সালের ২৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিসহ অবৈধ পন্থায় ভর্তি হওয়ার অভিযোগে ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই ৬৩ জনের মধ্যে সাতজন শিক্ষার্থী আবার বিশ্ববিদ্যালয়ে তাদের অ্যাকাডেমিক কার্যক্রম করার সুযোগ পাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ২০২০ সালে বহিষ্কৃত হওয়া এই শিক্ষার্থীরা আদালতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল। আদালত তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের আবারো ভর্তি করতে বিশ্ববিদ্যালয়কে আদেশ দিয়েছে। আদালতে সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় তাদের আবার ভর্তি নিবে। তারা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের যে অংশে থাকা অবস্থায় বহিষ্কার হয়েছিল সেখান থেকেই তারা তাদের অ্যাকাডেমিক কার্যক্রম আবার শুরু করতে পারবে।

ঐ সাতজন শিক্ষার্থী হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এস.এম রিফাত হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাহিদ ইফতেখার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো: মেহেদী হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিহাব হাসান খান, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের  শাশ্বত্ত কুমার ঘোষ, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সালমান এফ রহমান হৃদয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো: লাভলুর রহমান।

আমার কণ্ঠ স্তব্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়কে বেপরোয়া গতি, যশোরে ২৫ দিনে প্রাণ গেল ২০ জনের
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রাথমিকে শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তনের চিন্তা, আসতে পার…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ধরা পড়ল নিয়োগ-ভর্তি বাণিজ্য, কারাগ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
বারবার দোয়া করেও ভুলের কারণে পূরণ হচ্ছে না মনের আশা, কী বলছ…
  • ৩০ অক্টোবর ২০২৬