আমার কণ্ঠ স্তব্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে

৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ AM
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী © টিডিসি সম্পাদিত

আগামী ৪ নভেম্বরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকরের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যে নিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বুধবার সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব।

বিবৃতিতে তিনি জানান, শিক্ষকদের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. সামিউল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে শিক্ষকদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিবাদী পোস্ট দেন। ওই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাত ১১টা ২২ মিনিটে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর দাবি, গত ১৫ থেকে ২৮ অক্টোবর মাত্র ১৫ দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককে দিয়ে তার প্রতিষ্ঠান পরিদর্শন করানো হয়েছে।

ঘটনাগুলোর ধারাবাহিকতা ও সময় বিবেচনায় তাকে হয়রানি করা এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে তার প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতি ঘটনাটি অনুসন্ধান করে বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

অবস্থান কর্মসূচির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং শতভাগ উৎসব ভাতার দাবি আদায়ের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

কক্সবাজারের ইনানীতে গ্যাসের আগুন: ১৪৪ ধারা জারি, বিদ্যুৎহীন…
  • ৩০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ, এসএসসি পাশেই আবেদন
  • ৩০ অক্টোবর ২০২৬
মধ্যপ্রচ্যের এক দেশে তৈরি হচ্ছে স্বর্ণখচিত রাস্তা! কেমন হবে…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্লুটোর কাছেই লুকিয়ে ছিল নতুন বামন গ্রহ, ক্যামেরায় ধরা পড়েও…
  • ৩০ অক্টোবর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত? 
  • ৩০ অক্টোবর ২০২৬
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর …
  • ৩০ অক্টোবর ২০২৬