১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১ বছরের সঙ্গীকে: আম্মার

২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ PM
সালাউদ্দিন আম্মার

সালাউদ্দিন আম্মার © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন শেষে নিজের চেয়ারে আর বসবেন না বলে জানিয়েছেন সালাউদ্দিন আম্মার। ১৮তম জিএসের অপেক্ষায় দীর্ঘ এক বছরের সঙ্গী চেয়ারটি ছেড়ে যাওয়ার কথা জানিয়ে রাকসুর কার্যক্রম সচল রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে জিএসের চেয়ারসহ একটি ছবি প্রকাশ করে এসব কথা জানান সালাউদ্দিন আম্মার।

পোস্টে তিনি লেখেন, ‘চেয়ারটিতে বসার ক্ষমতা শেষ আমার। ১৭তম সাধারণ সম্পাদক হিসেবে ১৮তম জিএস এর অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১বছরের সঙ্গীকে। আনুষঙ্গিক কিছু কাজের জন্য যদিও এমাসটা রাকসুতে আসা যাওয়া থাকবে, তবে এই চেয়ারে আর বসছি না সময় শেষ হওয়ার পর থেকে।’

তিনি বলেন, ‘রাকসুকে কখনো স্থবির হতে দিয়েন না রাবিয়ানরা। রাকসু প্রয়োজনে আদায় করে নিতে হবে আবার। রাকসু অবশ্যই হতে হবে’

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage