ঢাবিতে ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা

১৩ মার্চ ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM
ইফতার ও টাকা বিতরণ

ইফতার ও টাকা বিতরণ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রশিবিরের আয়োজনে প্রতিদিনই ইফতার বিতরণ করা হয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। তবে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার বিতরণের সময় দেখা গেল ভিন্ন এক চিত্র, ইফতারের পাশাপাশি তুরস্কের এক ভদ্রলোক শিক্ষার্থীদের দিচ্ছেন ৫০০ টাকার নোট। বিকেলে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল সংলগ্ন এলাকায় এই দৃশ্য দেখা গেছে। 

জানা যায়, তুরস্কের সংস্থা ‘টিকা’র সহযোগিতায় এ আয়োজন করা হয়। অন্যান্য দিনের চেয়ে আজ ইফতারের আয়োজনেও ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রায় ১৫০০ শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয় বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ইফতার ও টাকা সংগ্রহ করছেন। এতে বেশ আনন্দিত লক্ষ্য করা যায় তাদের।

অন্য একজন মন্তব্য করেন, ‘শিবিরের ইফতার প্রোগ্রামে আজকে ইফতারির পাশাপাশি তুর্কি মেহমান লাইনে দাঁড়ানো সবাইকে ৫০০ টাকা করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে এবার সেরা রমজান অতিবাহিত হচ্ছে।‘

তারা মন্তব্য করেন, ‘আজকের ইফতারের আইটেমও স্পেশাল। ছাত্রলীগ যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন বরকত নেমে এসেছে।’

সুলতান আরেফিন নামে একজন লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের আজকের ইফতারে তুরস্কের একটা সংস্থা টিকার সহযোগিতা ছিলো। আজকের ইফতারের আইটেমও স্পেশাল। সাথে ছবির এই তুর্কি ভদ্রলোকটি ঈদের শুভেচ্ছা হিসেবে ৫০০ টাকা দিয়েছেন শিক্ষার্থীদেরকে।

জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬