পোশাক নিয়ে হেনস্তা: সেই ছাত্রীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য

০৮ মার্চ ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:০৪ PM
ড. নিয়াজ আহমদ খান

ড. নিয়াজ আহমদ খান © সংগৃহীত

নিজ ক্যাম্পাসে পোশাক নিয়ে হেনস্তার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী। এই নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। শনিবার (৮ মার্চ) অপ্রীতিকর ঘটনার শিকার সেই ছাত্রীকে দেখতে গেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পোশাক সংক্রান্ত বিষয়ে অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রীকে দেখতে যান। ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দেখা করে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান। 

এতে আরও বলা হয়, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই ছাত্রীকে আশ্বস্ত করেন উপাচার্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।  

উল্লেখ্য, অভিযুক্ত কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে ইতোমধ্যে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬
‎রুয়েট শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে আরপি স্পেশাল বাস আটকে…
  • ৩১ জুলাই ২০২৬