বিএনপির বর্ধিত সভাস্থলে আহত হয়ে হাসপাতালে ভর্তি ঢাবির অধ্যাপক শাহিদা মারা গেছেন

০২ মার্চ ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
অধ্যাপক ড. শাহিদা রফিক

অধ্যাপক ড. শাহিদা রফিক © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক ড. শাহিদা রফিক আর নেই। আজ রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে ড. শাহিদা রফিকের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে পায়ে আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন। বিএনপির বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পায়ের চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, গতকাল শনিবার (১ মার্চ) সকালে হঠাৎ করে ড. শাহিদা রফিকের রক্তচাপ একদম কমে যাওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তার কিডনি ও হার্ট স্বাভাবিকভাবে কাজ করছে না বলে তখন জানিয়েছিলেন চিকিৎসকরা।

ড. শাহিদা রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক শোক বার্তায় তিনি অধ্যাপক ড. শাহিদা রফিকের আকস্মিক মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী।

‘‘তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শহীদ জিয়ার নীতি ও আদর্শের প্রতি তার ছিল গভীর আস্থা। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনিও সক্রিয় অংশগ্রহণ করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন শিক্ষাবিদের পরামর্শ অত্যন্ত জরুরি ছিল।’’

তিনি আরও বলেন, আমি অধ্যাপক ড. শাহিদা রফিক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9