পলকের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ

১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ PM
জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা © টিডিসি ফটো

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ করেছেন শরিফ ওসমান হাদি হত্যা মামলার শুনানিতে আসা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এ ঘটনা ঘটে।

জুলাই আন্দোলনের সময় ঢাকার মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহম্মেদ নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় পলককে এ দিন গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৪ ডিসেম্বর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. গোলাম কিবরিয়া খান।

আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। এদিন শুনানিকালে পলককে আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

অপরদিকে আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাদি হত্যা মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হন। এদিন বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র পর্যালোচনার জন্য আদালত দুই দিনের সময় দেন।

এরপর আদালত থেকে বের হয়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

আর দুপুর দেড়টার দিকে পলককে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের হয়। প্রিজন ভ্যানটি সিএমএম আদালতের সামনে এলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। এ অবস্থায় পলককে নিয়ে প্রিজন ভ্যানটি কাশিমপুরের দিকে চলে যায়।

পলকের মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০ জুলাই বাড্ডা থানার মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় রাস্তায় অবস্থানকালে দুর্জয় আহম্মেদের ওপর গুলি করা হয়।

এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়াও তিনি মাথার পেছনে আঘাত লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনের নামে মামলা করেন দুর্জয়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬