পলকের টি-শার্টে লাল-সবুজ, প্রিজনভ্যানে গাইলেন জাতীয় সংগীত

০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ PM
প্রিজনভ্যানে লাল সবুজ টি-শার্ট পড়ে দাঁড়িয়ে আছেন জুনাইদ আহমেদ পলক

প্রিজনভ্যানে লাল সবুজ টি-শার্ট পড়ে দাঁড়িয়ে আছেন জুনাইদ আহমেদ পলক © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার পর আসামিদের যখন প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনাল থাকে কারাগারে নেয়া হচ্ছিল, তখন লাল সবুজ টি-শার্ট পড়ে প্রিজনভ্যানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার সঙ্গে সুর মেলান আরও কয়েকজন।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার অগ্রগতি নিয়ে এদিন শুনানি হয়।

শুনানিতে প্রসিকিউশন জানায়, এ মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ায় অব্যাহতি চাওয়া হয়। সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দিয়েছে প্রসিকিউশন। ইনু ও হানিফের মামলায় সাক্ষ্যগ্রহণও চলছে। তাই তাদের নাম এই মামলা থেকে বাদ দেয়ার আবেদন করেন প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল এই ৪ আসামির নাম বাদ দিয়ে পরবর্তী শুনানির জন্য ৯ই ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তায় ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। 

তারা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তবে অসুস্থ থাকায় আনা হয়নি সাবেক এমপি ফারুক খানকে।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081