রাষ্ট্রীয় শোক উপলক্ষে স্টেট ইউনিভার্সিটির আগামীকালের সমাবর্তন স্থগিত, হবে রবিবার

১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ PM
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ © সংগৃহীত

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আগামীকাল পূর্বাচল নতুন শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই সমাবর্তন হবার কথা ছিল। রাষ্ট্রীয় শোক পালনের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

স্থগিতকৃত সমাবর্তন অনুষ্ঠান পরের দিন, রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অনুষ্ঠানের অতিথি, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬