রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইকসাসের নগদ সহায়তা বিতরণ

১৫ মার্চ ২০২৬, ১২:০৫ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ১২:১৭ PM
ইকসাসের নগদ সহায়তা বিতরণ

ইকসাসের নগদ সহায়তা বিতরণ © টিডিসি ফটো

রাজধানী ঢাকায় রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অস্বচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে ইসলামিক কাউন্সিল ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জাস্টিস (ইকসাস)।

ইকসাসের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস-এর নেতৃত্বে শনিবার ৮০ জন অস্বচ্ছল ও ছিন্নমূল মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইকসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক হামিদুর রহমান এবং ইকসাসের অন্যান্য সদস্যরা।

সহায়তা বিতরণ কার্যক্রম রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে গুলিস্তান মসজিদ প্রাঙ্গণ, বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

এ সময় অধ্যাপক আ খ ম ইউনুস বলেন, ‘রমজান মাস মানবতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সক্ষম মানুষদের উচিত এই পবিত্র মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।’ তিনি বলেন, সামান্য সহায়তাও অনেক সময় বিপদগ্রস্ত মানুষের জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে।

তিনি আরও বলেন, মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে পারস্পরিক সহানুভূতি ও দায়িত্ববোধ জাগ্রত করা সম্ভব। ইকসাস ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

ইকসাসের পক্ষ থেকে সমাজের সকল সচেতন ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করতে সহযোগিতা করেন।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬