শেরপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ PM
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান © টিডিসি

শেরপুর সরকারি মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা অপরিহার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ এবং শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফাওজিয়া আমিন দীনা। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ জ ম রেজাউল করিম খান। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের নিয়ম-কানুন মেনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আ. বাছেত। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তিসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ: নবীনবরণ
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬