রংপুরের হ্যাটট্রিক পরাজয়ে দুইয়ে উঠল সিলেট

১২ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ PM
সিলেট টাইটান্সের দুই খেলোয়াড়

সিলেট টাইটান্সের দুই খেলোয়াড় © সংগৃহীত

জয় দিয়েই ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ রাঙাল সিলেট টাইটান্স। হেভিওয়েট  রংপুর রাইডার্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করল স্বাগতিকরা। বোলারদের আগুনঝরা বোলিংয়ের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭ দশমিক ৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে সিলেট।

৯ ম্যাচে এটি সিলেটের পঞ্চম জয়। অন্যদিকে ৮ ম্যাচ খেলে চতুর্থ ম্যাচ হারল রংপুর। টানা তিন পরাজয়ে টেবিলের চারে নেমে গেল রংপুর। অন্যদিকে ১০ পয়েন্টে নেট রানরেটে রাজশাহী ওয়ারিয়র্সকে টপকে দুইয়ে উঠল সিলেট।

সহজ লক্ষ্য তাড়া সিলেট টাইটান্সের জন্য কেবল সময়ের ব্যাপারই ছিল। স্বাগতিক দর্শকদের উল্লাসের মাঝে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ব্যাট হাতে নেতৃত্ব দেন পারভেজ হোসেন ইমন। ৪১ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি, ছক্কা মেরে জয় নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই পূর্ণ করেন নিজের ফিফটি।

এছাড়া তৌফিক খান ২২ বলে ৩৩ রান করে কার্যকর অবদান রাখেন। আরিফুল ইসলাম করেন ২৬ বলে ২১ রান, আর আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে আসে ১২ রান।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় রংপুর। নাসুম আহমেদের বলে ডাক মারেন মায়ার্স। অন্যদিকে শহীদুলের শিকার বনে ৪ রানে ফেরেন হৃদয়। ৪ বাউন্ডারিতে দুর্দান্ত শুরু পাওয়া লিটনও ১২ বলে ২২ রান করে শহীদুলের পরের ওভারেই বিদায় নেন। 

ইনিংসের ১১তম ওভারে চতুর্থ উইকেট পড়ার পর রংপুরের রানের গতি আর বাড়েনি। পরে ইফতিখার আহমেদ ১৭ রান করে ফিরলেই ধস নামে ইনিংসে। ১৬তম ওভারে নাসুম আহমেদের টানা দুই বলে উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে রংপুর। একপর্যায়ে ৯৬ রানেই পড়ে যায় ৯ উইকেট।

মাহমুদউল্লাহর ব্যাটে শতক ছুঁলেও শেষ ওভারের প্রথম বলে তিনি ২৯ রানে আউট হলে ইনিংসের সমাপ্তি ঘটে। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন খুশদিল শাহ।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9