জাবিতে খাবারের দাম বেশি নেওয়ায় হোটেল মালিককে জরিমানা

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
খাবারের অতিরিক্ত দাম নেওয়ায় এক হোটেল মালিককে জরিমানা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন

খাবারের অতিরিক্ত দাম নেওয়ায় এক হোটেল মালিককে জরিমানা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খাবারের অতিরিক্ত দাম নেওয়ায় এক হোটেল মালিককে জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট-সংলগ্ন মামা-ভাগিনা হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দূরদূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু এবং অভিভাবকদের খেকে অতিরিক্ত মূল্য নিচ্ছিল মামা-ভাগিনা হোটেল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ খবর পেয়ে অভিযান পরিচালনা করে হোটেলে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম নেওয়ার সত্যতা পায় এবং ওই হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে মামা-ভাগিনার হোটেল মালিক মো.সোহেল রানা বলেন, ‘প্রশাসন আমাদের মূল্যতালিকা দিলেও অতিরিক্ত দ্রব্যমূল্যের সাথে তাল মেলানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা খাবারের মানও বৃদ্ধি করেছি। তাই দাম একটু বেশি রেখেছি। আর এরকমটা হবে না।’

আরও পড়ুন: ব্রেইন-ড্রেইনের কারণে প্রতিভা সংকটের মুখোমুখি হচ্ছে দেশ: বাউবি উপাচার্য

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামা-ভাগিনা হোটেলে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ রকম অভিযান বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বটতলাসহ সব স্থানে চলমান থাকবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি আজ শুরু হয়েছে। প্রথম দিনের ‘ডি’ ইউনিটের নারী শিক্ষার্থীদের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা চলছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9