জাবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ রোডম্যাপ ঘোষণা করেছে প্রশাসন। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে নির্বাচনী তফসিল ঘোষণা করার তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি। এর আগে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে রোডম্যাপ ঘোষণা করার জন্য ৫ কর্মদিবস সময় নিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ তার শেষ কর্মদিবস ছিল।

রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর), খসড়া ভোটার তালিকা প্রকাশ ২০২৫ সালের ১০ জানুয়ারি, , চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ জানুয়ারি, নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন ২৫ জানুয়ারি এবং নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ফেব্রুয়ারি।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬