ঢাবিতে সব চাকরির পরীক্ষার নম্বরসহ ফল প্রকাশের দাবিতে মানববন্ধন 

৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা © টিডিসি ফটো

কোটা সংস্কার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পিএসসির তত্ত্বাবধানে সকল চাকরিতে নিয়োগ, প্রতিটি নিয়োগ পরীক্ষার নম্বরসহ ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদ, ঢাবি শিক্ষার্থী রাকিব, নূরুল আবসার, মামুন, আল আমিন মিরা, আব্দুল ওয়াহিদ, মহি উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, আসাদ প্রমুখ। 

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদ বলেন, ‘‘সকল সরকারি চাকরির পরীক্ষায় প্রিলি, রিটেন ও ভাইবার নাম্বার সহ ফলাফল প্রকাশ করলে অনিয়ম, দুর্নীতি ও গোঁজামিলের সুযোগ থাকবে না। এতে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীরা চাকরি পাবে।’’

তিনি এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কোটা সংস্কার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও পিএসসির তত্ত্বাবধানে সকল চাকরির পরীক্ষা  আয়োজনের দাবি জানান।

সেপ্টেম্বরে আসছে ৯টি নতুন ইমোজি, কোনটির কী অর্থ
  • ০১ আগস্ট ২০২৬
১০ লাখ টাকায় কিডনি বিক্রির চুক্তি, অস্ত্রোপচারের পর পেলেন ৫…
  • ০১ আগস্ট ২০২৬
খাবারের মাঝে পানি পান করলে কম নয়, বেশি খাওয়া হয়: গবেষণা
  • ০১ আগস্ট ২০২৬
‘আইডেব এক্সিলেন্স ইন্টোরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড’ কমিটির চেয়ার…
  • ০১ আগস্ট ২০২৬
জলাবদ্ধতায় অপরিপক্ব পাট কাটতে বাধ্য যশোরের কৃষক
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬