শাটল ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রক্তাক্ত চবি শিক্ষার্থী

২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের ছাত্র মোরসালিন আহমেদ মিরাজ। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় তাকে মুখে ব্লেড দিয়ে আঘাত করে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মোরসালিন ও তাঁর এক বান্ধবী ট্রেনের শেষের দিকের বগিতে ছিলেন। ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিল না। এ সুযোগে দুই ছিনতাইকারী তাঁদের ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা ফোন ও টাকা নেওয়ার চেষ্টা করে। ভয় পেয়ে তাঁর বান্ধবী ট্রেন থেকে লাফ দিতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। পরে তাঁকে ধারালো ব্লেড দিয়ে আঘাত করা হয়। এসময় ভুক্তভোগীর চিৎকারে ট্রেন থামানো হয়। তবে এর আগেই ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এ ঘটনার বিষয়ে আমরা শুনেছি। ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রথমে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, এবং তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রেলওয়ে পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে, এবং তারা এর ব্যবস্থা নিচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : রিজভী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েই সরাসরি ইউএনও মুশফিক!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9