ঢাকা কলেজে পাসের হার বেড়েছে, জিপিএ-৫ কমেছে ১৬৯

৩১ অক্টোবর ২০২৬, ০১:০৫ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © সংগৃহীত

ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৫ সালে কলেজটিতে পাসের হার ছিল ৯৮ দশমিক ৭৭ শতাংশ। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩৮ শতাংশে। তবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৬৯ জন।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা কলেজ থেকে ১ হাজার ১৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৮৮ জন। অকৃতকার্য হয়েছে সাতজন। গতবছর কলেজটি থেকে ১ হাজার ১৪২ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেন ১ হাজার ১২৭ জন। পাসের হার ছিল ৯৮ দশমিক ৭৭ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ৮৫৭ জন শিক্ষার্থী।

দুই বছরের ফলাফল তুলনায় দেখা যায়, এবার পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ পয়েন্ট। পাস করা শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে দুজন। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২০ শতাংশ।

চলতি বছর ঢাকা কলেজে বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বিভাগে ৮৫৪ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬৪১ জন। মানবিক বিভাগে ১৪৬ জন পাস করে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ১২৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র থেকে ফল জানা যায়। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল দেখতে পারবে শিক্ষার্থীরা।

ময়মনসিংহ বোর্ডে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ব্যবস্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেনীর যে দুই কলেজে পাস করে নি কেউ
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে পাসের হার ৬৯.০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ এ বড় ধস, ১১৯ থেকে এক লাফে নেমে ৪১
  • ৩১ অক্টোবর ২০২৬