অর্ধেকের বেশি জিপিএ-৫ কমেছে ভিকারুননিসায়

৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। গত বছর প্রতিষ্ঠানটি থেকে ৯৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন মাত্র ৪১৬ জন। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ২ হাজার ২৩৮ জন। অকৃতকার্য হয়েছেন ১৩৯ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ১ হাজার ৭০২ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে ফেল করেছেন ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন।

মানবিক বিভাগে পাস করেছেন ২৭৪ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ১৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন শিক্ষার্থী।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৬২ জন। ফেল করেছেন ১২ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষাবোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছিল।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং SMS-এর মাধ্যমে পরীক্ষার্থীরাও তাদের ফলাফল জানতে পারবেন।

বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

এছাড়াও, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ এসএমএস প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে HSC < Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < Space> রোল নম্বর < Space> পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। উদাহরণঃ HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে আরও বলা হয়, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আলিম ফলাফলে মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত টঙ্গী …
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা আলিয়ায় পাশের হার ৯০.৭৬, জিপিএ-৫ ১০ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনাজপুর বোর্ডে সবচেয়ে কম পাসের হার পঞ্চগড়ে
  • ৩১ অক্টোবর ২০২৬
গবাদিপশু থেকে মানুষের শরীরে শামন্ডা ভাইরাস, সতর্ক থাকার পরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
তা’মীরুল মিল্লাতে পাসের হার ৯৭.০৯ শতাংশ, জিপিএ-৫ ৫৪৪ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
এক্সামিনেশন সিস্টেম ‘রি-এক্সামিন’ হবে, শাস্তির আওতায় আসছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬