নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ PM
কলমাকান্দা থানা

কলমাকান্দা থানা © সংগৃহীত

পূর্বশত্রুতা ও চুরি-ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে নেত্রকোনার কলমাকান্দায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে মো. সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামেরই বাসিন্দা আবদুল হাসিমের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খাতে সালেঙ্গা গ্রামে দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাতে সেই বিরোধ চূড়ান্ত সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রের মহড়া ও হামলায় সাদ্দাম হোসেনের বুকে টেঁটাবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে এবং আহত অন্যদের উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. এম এম এস মাটি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় আহত অপর তিন যুবক হলেন একই গ্রামের হারিস মিয়ার ছেলে মো. দুরবীন মিয়া (৩৬), শফিকুলের ছেলে মো. আজহার (২২) এবং কাশেমের ছেলে মো. হাদিস (৩০)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা যুবক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬