ঢাবিতে গভীর রাতে মুছে ফেলা হলো হাসিনা ঘৃণার দেয়াল চিত্র, শিক্ষার্থীদের ক্ষোভ

২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বাঁয়ে মুছে ফেলার আগের বেঙ্গ গ্রাফিতি, ডানে নতুন গ্রাফিতি

বাঁয়ে মুছে ফেলার আগের বেঙ্গ গ্রাফিতি, ডানে নতুন গ্রাফিতি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুন-কালি মাখানো ব্যঙ্গ গ্রাফিতির একাংশ মুছে ফেলেছে সিটি করপোরেশন কর্মীরা। শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে গ্রাফিতির ওপরের অংশ মুছে ফেলার পর ঢাবি শিক্ষার্থীরা বাঁধা দেন। পরে তারা মুছে ফেলা অংশে নতুন করে গ্রাফিতি এঁকে দিয়েছেন।

জানা যায়, গভীর রাতে রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ব্যঙ্গাত্মক গ্রাফিতি ক্রেন নিয়ে মুছতে আসে সিটি করপোরেশনের কিছু কর্মী। হাসিনার গ্রাফিতি মুছে ফেলা অবস্থায় শিক্ষার্থীরা এসে বাধা দিলে তারা এটি বন্ধ করতে বাধ্য হন।

আরও পড়ুন: ৩১শে ডিসেম্বর কী হবে, জানালেন সমন্বয়ক

শিক্ষার্থীরা জানান, হাসিনার গ্রাফিতিটা ছিল মূলত ঘৃণা স্তম্ভ। এটি জুলাই বিপ্লবের স্মৃতি। তারা এটি দেখে প্রক্টরকে কল করলে তিনি এসে জানান যে, তাকে গোয়েন্দা সংস্থা কল করেছেন শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি মুছে দেওয়ার জন্য। পরে প্রক্টর এস্টেট অফিসকে জানালে তারা সিটি করপোরেশন ও মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে এটি মুছে ফেলার উদ্যোগ নেন। তবে তা শিক্ষার্থীদের বাধার মুখে সম্ভব হয়নি।

গ্রাফিতি মোছার পর রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি অফিসিয়াল বিবৃতি দেবেন বলে জানান। একই সঙ্গে মুছে ফেলা অংশে শিক্ষার্থীরা শেখ হাসিনার বিকৃত ছবি আঁকতে বলেন। এ সময় ঘৃণা স্তম্ভটিকে অফিসিয়াল স্বীকৃতি দেবেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ন: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে হত্যার হুমকি

পরবর্তীতে রাতেই শেখ হাসিনার মুছে যাওয়া গ্রাফিতির অংশে বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা আরেকটি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকেন।

শেখ হাসিনার পতনের আগেই গত ৩ আগস্ট মেট্রোরেলের পিলারে থাকা তার এ গ্রাফিতিতে কালি মেখে দেন শিক্ষার্থীরা। সেদিন ও পরদিন (৩ ও ৪ আগস্ট) বিক্ষোভ চলাকালীন প্রায় সারাদিনই এর মধ্যে জুতা নিক্ষেপ করতে থাকেন জনতা। ফলে এটি জুলাই বিপ্লবের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মুছা খাঁন গ্রেপ্তার
  • ২৮ মার্চ ২০২৬
চট্টগ্রামে রাতের আঁধারে শহীদ মিনারে অগ্নিসংযোগ
  • ২৮ মার্চ ২০২৬
‘মধ্যযুগীয় কায়দায়’ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে নির্যাতন, অভিযোগ…
  • ২৮ মার্চ ২০২৬
তেলের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence