নটর ডেম কলেজে পাস হার ৯৮.৮৩%, জিপিএ-৫ কমেছে ২২৫ জন

৩১ অক্টোবর ২০২৬, ১২:২৭ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪০ PM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © ফাইল ফটো

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নটর ডেম কলেজে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর কলেজটি থেকে ৩ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী।

কলেজটির এইচএসসি পরীক্ষার বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন শিক্ষার্থীরা। এ বিভাগে ২ হাজার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। ফেল করেছেন ২৫ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন। অকৃতকার্য হয়েছেন ৭ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। অন্যদিকে, মানবিক বিভাগে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৮০ জন। ফেল করেছেন ২২ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন শিক্ষার্থী।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ৩ হাজার ২২৬ জন। পাসের হার ছিল ৯৯ দশমিক ৬০ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী।

দুই বছরের ফলাফল তুলনা করে দেখা যায়, এক বছরের ব্যবধানে কলেজটিতে পাসের হার কমেছে শূন্য দশমিক ৭৭ শতাংশ পয়েন্ট। পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২৫ জন।

এর আগে সকাল ১১টায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। শনিবার সকাল ১১ টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। এবার পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, জিপিএ-৫ ৪০ হাজার ৮৪।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬